সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নস্থ চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর নিজ বাসভবনে সপ্তম দিনের মতো এ খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
সপ্তাহব্যাপী এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের শেষ দিনে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবর শাহ (আংশিক) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
এ সময় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও হাফেজবৃন্দ অংশ নেন।
খতমে কোরআন শেষে ফৌজদারহাট স্টেশন ফকির জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মামুনুল হকের পরিচালনায় বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়।
মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।