কৃষ্ণসাগরে ৭৫ বিলিয়ন কি.মি. গ্যাস মজুদ : তুরস্কের আবিষ্কার

বিদেশি গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চায় তুরস্ক

ইস্তাম্বুলে শারীরিক থেরাপি ও পুনর্বাসন প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান শনিবার ঘোষণা করেছেন যে কৃষ্ণসাগরে দেশটির নতুন একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার মজুদ ৭৫ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম)।

এরদোয়ান বলেন, “আমরা এই ক্ষেত্রে ৭৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ পেয়েছি। এই পরিমাণ গ্যাস দিয়ে শুধুমাত্র আবাসিক চাহিদা মেটানো সম্ভব প্রায় সাড়ে তিন বছর।”

তিনি আরও যোগ করেন, “আমাদের সপ্তম প্রজন্মের ড্রিলিং জাহাজ আব্দুলহামিদ হান দিয়ে গত ২৭ মার্চ গোক্তেপে-৩ কূপে (কৃষ্ণসাগরে) কাজ শুরু করেছিলাম, যা গতকাল সম্পন্ন হয়েছে।”

এনার্জি স্বাধীনতার প্রতি আঙ্কারার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, “সমালোচনা বা বাধা না দেখে, না থেমে, আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব—একটি সম্পূর্ণ  স্বাধীন তুরস্ক গড়ে তুলব।”

এই আবিষ্কার তুরস্কের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত কয়েক বছরে কৃষ্ণসাগরে তুরস্কের গ্যাস অনুসন্ধান প্রকল্পের সাফল্য দেশটিকে বিদেশি গ্যাসের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করছে।

 

আরও পড়ুন