চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে একজন রোগীর নাকের মেজর সার্জারি (অপারেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার পরিচালনা করেন ডা. মো. আরিফুজ্জামান, কনসালটেন্ট (ইএনটি)।
অস্ত্রোপচারের সময় সার্বিক সহযোগিতা করেন ডা. রানা দে, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া), সিনিয়র স্টাফ নার্স বিউটি বড়ুয়া স্মৃতি এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন।
সমগ্র চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, সরকারি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এই মেজর সার্জারি সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এ ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।