সদরপুরে জমকালো আয়োজনে শিকদার ডায়াগনিস্টিক সেন্টারের উদ্ভোধন

ফরিদপুরের সদরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২ টায় সদরপুরের হাসপাতাল মোড়স্থ শিকদার টাওয়ারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটির নিজস্ব হলরুমে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডায়াগনস্টিক সেন্টারটির প্রোপ্রাইটর হাজী মোঃ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফয়সল, বিশেষজ্ঞ ডাক্তার পি কে সরকার ও রেজিনা সুলতানা লাইজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সবশেষে আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।