সমবায় অধিদপ্তর পরিচালিত দুগ্ধ ঘাটতি প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়া হবে মিল্ক আইল্যান্ড।
কুতুবদিয়া উপজেলায় দুগ্ধ ঘাটতি প্রকল্পের আওতায় ১শ জন সদস্যদের দুগ্ধ গাভী ক্রয়ের জন্য ২কোটি ঋণ বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের সদস্যদের দুগ্ধ ঘাটতি পুরণের পাশাপাশি সাবলম্বি হতে সহায়তা করবে।
সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুদ্ধ ঘাটতি উপজেলায় দুদ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন গাভী পালন রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে প্রথম দিনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, প্রাণীসম্পদ কর্মকার্তা ডা. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ।
জেলা সমবায় কার্যালয় কক্সবাজারের উপ-সহকারী নিবন্ধক কবির আহমদ, উপজেলা সহকারী পরিদর্শক তপন দাশ উপস্থিত ছিলেন।