বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চালিয়েছে দুদক।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে লংগদু সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন এ বিষয়ে জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা বুধবার সকাল থেকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান পরিচালনা করে কিছু অনিয়মের সত্যতা পেয়েছি। (খবর বাসস)।

তিনি বলেন, ডাক্তারসহ কর্মকর্তাদের অনুপস্থিতি ও স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার পাশাপাশি কিছু বিষয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দ্রুত এ সব সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জিকু শীল জানান, দুদকের পক্ষ থেকে একটি টিম আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। তাছাড়া ১৭জন ডাক্তারের মধ্যে রয়েছে শুধুমাত্র ১জন। এসব বিষয় নিয়েও তিনি দুদককে জানিয়েছেন বলে জানান।

এর পর দুদক টিম উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভূষণছড়া বরকলে অভিযান পরিচালনা করেন।
এসময় আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে কোন কর্তকর্তা কর্মচারী পাওয়া যায়নি এবং অফিস তালা দেওয়া ছিলো। অন্যদিকে পরিবার কল্যাণ কেন্দ্র, ভূষণছড়ায় একজন স্বাস্থ্য সেবা কর্মী থাকলেও পর্যাপ্ত পরিমাণে সেবা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। এসময় দুদকের কর্মকর্তারা নানান নথি তলব করেন। সেবা নিয়মিত না দেওয়ার প্রমাণ মেলে।