কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা সুশীল, ব্র্যাকের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বর এসে শেষ হয়।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে সভায় উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মোঃ সোহেল আহমদ,উপজেলা সিপিপির টিম লিডার মো: ওসমান গনি, কৈয়ারবিল ইউনিয়ন সিপিপির ডেপুটি টিম লিডার সাংবাদিক আবুল কাশেম, ইউনিট টিম লিডার মোজাম্মেল হক, শফিউল আলম বাবুল, সিপিপির সদস্য আনজুমান আরা ডেজি, নিপা দাশ বক্তব্য রাখেন।

এসময় সরকারি কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যম কর্মী, সিপিপির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।