কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কুতুবদিয়া রিকশা চালক সমিতির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বড়ঘোপ লামার বাজার চত্বরে কুতুবদিয়া রিকশা চালক সমিতির সভাপতি মোহাম্মদ রমিজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, মাষ্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাষ্টার ফরিদুল আলম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সংগঠনের উপদেষ্টা মাষ্টার হাছান শরীফ বক্তব্য রাখেন।
এসময় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ কুতুবদিয়া রিকশা চালক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।