কুতুবদিয়ার জেলেদের নিরাপত্তায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুতুবদিয়ার জেলেদের নিরাপত্তায় সচে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জলদস্যু,মাদক, সন্ত্রাস দমন, জেলেদের সাগরে নিরাপদ মৎস্য আহরণে নিরাপত্তায় সচেতনতামূলক সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুতুবদিয়া থানা, কোর্ষ্টগার্ড,মৎস্য অফিসের যৌথ আয়োজিত এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উত্তর ধূরুং আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া থানার উপপরিদর্শক প্রবাল সিনহা ও দোয়েল বড়ুয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদার,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরুল ফারুক, বোট মালিক মোঃ এহছান বক্তব্য রাখেন।

ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “জেলেদের ঘরে শান্তি ফিরিয়ে আনতে হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।”

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন বলেন, “পুলিশ সর্বদা জেলেদের পাশে আছে। জলদস্যু ও মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জেলেরা নিশ্চিন্তে সাগরে যেতে পারবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

সভায় উপস্থিত জেলেরা বলেন, সাগরে গেলে তাদের সবচেয়ে বড় ভয়ের নাম জলদস্যু। তারা আশা করেন, প্রশাসনের উদ্যোগ ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার হয়তো সেই ভয় কেটে যাবে।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি অংশ নেন।