কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মৎস্য কার্যালয়ের উদ্যোগে ৩৯টি প্রাতিষ্ঠানিক পুকুর এবং জলাশয়ে মোট ২৪০ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দীন, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, বড়ঘোপ ইউপি সদস্য রেজাউল করিম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নেজাম উদ্দিন, বিএনপির নেতা নুরুল আবছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।