কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমার নেতৃত্বে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে ও মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি)  সাদাত হোসেন ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, কুতুবদিয়া মহিলা কলেজর প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন ,সফল মৎস্য চাষি জাফর আলম বক্তব্য রাখেন।

‎বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে।

‎এছাড়া কুতুবদিয়া উপকূলের ৬০ হাজারের বেশি মানুষ সাগরের মৎস্য আহরণের সাথে সরাসরি যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তার জন্য জলদস্যুতা রোধে সঠিকভাবে জেলে নিবন্ধনসহ মাছ ধরার ট্রলারগুলোকে সুনির্দিষ্টভাবে প্রশাসনের নজরে রাখার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

আরও পড়ুন