লামায় অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বান্দরবান জেলার লামায় ৬ টি ইটভাটা ধ্বংস করা হয়।

বুধবার সকাল থেকে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ৬ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন। সহযোগিতা করছেন লামা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।

ইটভাটাগুলো হলো,১) ইউনাইটেড ব্রিকস ম্যানুঃ, ২) এলাহি ব্রিকস ম্যানুঃ, ৩) সেভেন ব্রিকস ম্যানুঃ, ৪) এনআরবি ব্রিকস ম্যানুঃ, ৫) শিরাত ব্রিকস এবং ৬) এমবিআই ব্রিকস ম্যানুঃ।

জানাযায়, ইটভাটা মালিকপক্ষ মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১৫৮৯২/২০২৩ দায়ের করেন।

বর্ণিত রিট পিটিশনটি গত ০৬.০৩.২০২৫খ্রি. তারিখে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।