প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যা এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে বান্দরবানের লামায় সকল কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে লামায় কর্মরত সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘‘সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। আমরা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই।’’
মানববন্ধনে উপস্থিত ছিলেন- লামা প্রেসক্লাব,রিপোর্টাস ক্লাব, সাংবাদিক ফোরাম,মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিটিসহ লামার সর্বস্থরের কর্মরত সাংবাদিকগণ।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।