কক্সবাজারের কুতুবদিয়ায় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সমাজকর্মী মোঃ হাছান মুরাদের সঞ্চালনায় উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, সাংবাদিক আবুল কাশেম, কুতুব শরীফ দরবার হেফজখানার সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী সাখাওত শাহেদ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষক, বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভাতাভোগীদের মধ্যে ভাতার বই, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড এবং গরীব, অসহায়,দুঃস্থ রোগীদের মধ্যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম হতে বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।