ভবন নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চান্দ্রা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে; তদন্তে ধীরগতি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কথা বলে সরকারি জমি অধিগ্রহণের কোটি টাকার ক্ষতিপূরণ ও বরাদ্দের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জনাব আঃ খালেক মোল্লার বিরুদ্ধে। বছরের পর বছর পার হয়ে গেলেও নতুন পরিষদ ভবন নির্মাণ না হওয়ায় এবং সরকারি অর্থ নয়ছয়ের ঘটনায় ফুসে উঠছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।
নথিপত্র ও অভিযোগের বিবরণ:
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অধিগ্রহণ শাখার সরকারি নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (অতিরিক্ত) আওতায় চান্দা ইউনিয়নের ১০৬ মালিগ্রাম মৌজার ইউপি পরিষদের জমি অধিগ্রহণ করা হয়। উক্ত অধিগ্রহণের বিপরীতে উৎস কর কর্তনের পর সর্বমোট ৫৯,৯৯,৯৭১/- (উনষাট লাখ নিরানব্বই হাজার নয়শত একাত্তর) টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ নতুন পরিষদ ভবন নির্মাণের কথা বলে উত্তোলন করা হলেও অদ্যবধি কোনো নতুন ভবন নির্মাণ করা হয়নি।
প্রশাসনের পদক্ষেপ ও নোটিশ:
এ বিষয়ে চান্দা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের বাসিন্দা মৃত হাজী আঃ মজিদ মোল্লার ছেলে মোঃ আজিজ মোল্লা জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নির্দেশে তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান একটি সরকারি নোটিশ জারী করেন (স্মারক নং: ০৫.৪২.২৯১০.০০১.০০.০০৬.২৩.৯৫৪, তারিখ: ২০ নভেম্বর ২০২৩)। উক্ত নোটিশে অভিযুক্ত চেয়ারম্যান আঃ খালেক মোল্লা এবং অভিযোগকারী আজিজ মোল্লাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী ও স্থানীয়দের ক্ষোভ:
শুনানী ও সরকারি নথিপত্র আদান-প্রদান সত্ত্বেও এতদিনেও আত্মসাতকৃত সরকারি অর্থ উদ্ধার কিংবা অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী মোঃ আজিজ মোল্লা ও স্থানীয় জনগণ।
ভুক্তভোগীদের দাবি, জরাজীর্ণ পুরোনো ভবনেই এখনো পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। পরিষদ ভবন নির্মাণের নামে প্রাপ্ত সরকারি অর্থ আত্মসাৎ এবং এই সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার দাবি জানিয়েছে