ফরিদপুরের চরভদ্রাসনে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো বেসরকারি প্রাইভেট হসপিটাল “চর ভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”।
উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার বেলা ১০টায় হসপিটালটির তয় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তিন হাজার আমন্ত্রিত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন চর ভদ্রাসন ও আশেপাশের বিভিন্ন ফার্মেসি মালিক, গন্যমান্য ব্যক্তি ও স্হানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহানা পারভীন বিথী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পীযূষ বিশ্বাস, ডাক্তার জালাল উদ্দিন, ডাঃ সুশিত কুমার সাহা, ডাঃ ফরিদুল হুদা, ডাঃ পার্থ প্রতিম সিকদার, ডাঃ নাহিদ বাদশা,ডাঃ সাদমান সাকিব অর্প।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চর ভদ্রাসন পাইলট হাইস্কুলের শিক্ষক ও হসপিটালের শেয়ার হোল্ডার মোঃ এনামুল কবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালটির ব্যবস্হাপনা পরিচালক আবুল কাশেম মন্ডল।