বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে দুইটার দিকে উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সোলাইমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, দিদারুল আলম বর্তমানে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক ও অর্থের জোগানদাতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তাঁকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন