চবি ৩৩ ব্যাচ এলামনাই-পার্কভিউ হাসপাতালের সেবা স্মারক সাক্ষর

পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের সদস্য/সদস্যা ও তাদের পরিবারবর্গের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের সদস্য/সদস্যা ও তাদের পরিবারবর্গ বিশেষ ছাড়ে পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন চবি ৩৩ ব্যাচের সভাপতি কে. আই. বোরহান, সাংগঠনিক সম্পাদক মুজেলুজ্জামান সুমী, দপ্তর সম্পাদক মারুফ ইমতিয়াজ, অর্থ সম্পাদক রাশেদ জাহান, সম্মানিত সদস্য যথাক্রমে আইয়ুব বাচ্চু, রাশেদ ইকবাল, মাহাবুব পাভেল, মারুফ মঈন, এরিনা সুলতানা, শাম্মি আকতার ও ফারহানা মলি।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং এন্ড ব্র্যান্ড) নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ (মার্কেটিং এন্ড ব্র্যান্ড) মশিউর রহমান শরীফ, এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) আরীফুল ইসলাম রবিন ও কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে চবি ৩৩তম ব্যাচের এলামনাইগণ বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটালের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে কর্পোরেট পর্যায়ে স্বাস্থ্যসেবা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।

আরও পড়ুন