হালিশহর নিউ এ ব্লক আরবান হাসপাতালের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ নিউ এ ব্লক আরবান হাসপাতালকে ৭০০ শয‌্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার জন্য চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের একান্ত প্রচেষ্টা চলমান ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।

হালিশহরের সচেতন জনসাধারণের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন হাফুস ক্লাবের সভাপতি মোরশেদ আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন ডিপটি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গরীবে নেওয়াজ স্কুলের সভাপতি নাজিম উদ্দিন, ফজলুল হক মাসুদ, এডভোকেট মিল্লাদ, জানে আলম কোম্পানি, ২৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন ডিপটি হাসপাতালের কার্যক্রমের অগ্রগতিসহ জনসাধারণের কাছে বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন।