মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, নিজেদের আত্ম পরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধির একমাত্র বিশ্বস্থ ঠিকানার পাশাপাশি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্ভভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুন্ড পৌর সদরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র্যালী ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা এদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরী করেছিলেন।
শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করেছেন। তার মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ মানবিক ও পরিবর্তিত রাজনীতির রোল মডেলে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দলের মধ্যে বিভাজন তৈরী করা যাবে না। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশাল্লাহ।
সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবাযক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো: জাহাঙ্গীর চেয়ারম্যান, মোজাহের উদ্দিন আশরাফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল র্যালী সীতাকুন্ড পৌর সদর প্রদক্ষিন শেষ দিবসের কর্মসূচীর সমাপ্তি ঘটে।