চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও একাডেমিক কমিটির আহ্বায়ক অধ্যাপক বিকাশ নন্দী, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজাদ, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ শীল, পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম দেবনাথ, দক্ষিণ শিলক সত্তারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার, মাওলানাইসমাঈল হোসেন সিরাজী , সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ মোজাম্মেল হক নূরী, ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলমগীর হোসেন নঈমী, পূর্ব খুরুশিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম নঈমী, গভর্নিং বডির হিতৈষী প্রতিনিধি মো. রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি আহামুদুল হক, মো. আবুল কাশেম,শিক্ষক প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হামিদ উল্লাহ,সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক ও ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ নন্দী।
এর পর এ+ প্রাপ্ত ৪ জনকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয় । অতঃপর বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সম্মাননা সনদ প্রদান করা হয়।
বক্তারা দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এলাকার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার আহ্বান জানান।