চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে বড়পীর আবদুল কাদের জিলানী (রহ:) মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সচেতনতা শীর্ষক সেমিনার শনিবার (২২ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জামেয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আমিন বারীয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ ইছমাইল নোমানী।
এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন আমজাদী।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
প্রধান বক্তা ছিলেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাকতাই শাখার ম্যানেজার জনাব মোহাম্মদ আবদুল আজিম, মাদ্রাসার আজীবন দাতা সদস্য নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ হোসেন সওদাগর, ব্যাংকার মোহাম্মদ মোরশেদুল আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আবদুল খালেক মেম্বার, ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ মুনির, ইমাম মাওলানা দিদারুল আলম শাহাদাত হোসেন সওদাগর, আবুল কালাম, মনির আহমদ, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আজম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নঈম উদ্দীন, ছৈয়দ নুর বাবুল বাবুর্ছি, নুর নব্বী, বেলাল হোসেন, জাফর আহমদ প্রমূখ।
সেমিনারে আরবীতে বক্তব্য রাখেন, মাদ্রাসার ছাত্রী মারিয়া হক, ইংরেজীতে বক্তব্য রাখেন, মাদ্রাসার ছাত্রী আলিফা সুলতানা, বাংলায় বক্তব্য রাখেন, মাদ্রাসার ছাত্রী সুমাইয়া মুনতারা।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রধান শিক্ষালয় হচ্ছে তার পরিবার। পারিবারিক শিক্ষা ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষায় পারদর্শিতা অর্জন করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্ব বেশি।