এনডিএম সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান শিক্ষাপ্রতি মন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষা জোরদার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষা খাতের যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে।

ববি হাজ্জাজ আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে এবং তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এনডিএম সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

মতবিনিময় সভা শেষে তিনি উপস্থিত কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের কনফারেন্স রুমে কেন্দ্রীয় এনডিএমের আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এনডিএম-এর চট্টগ্রাম জেলা আহবায়ক মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে এসময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি ছিলেন।

সভায় শিক্ষা প্রতিমন্ত্রী দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার, সাংগঠনিক তৎপরতা, স্থানীয় সরকার নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন ও মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।