চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে
মুহাম্মদ সোলাইমান (৩২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার(১৬আগস্ট)সকাল ৮ টায় বোয়ালখালী পৌর সদরের ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সোলাইমান একই এলাকার শামসুল আলমের পুত্র।
নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। সে মোটরে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পষ্ট হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে। সে বিদ্যুৎস্পষ্ট হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছেন।