দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়াস্থ শামীম মোর্শেদ একাডেমি প্রাঙ্গণে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল।

ডবলমুরিং থানা যুবদলের সংগঠক মোহাম্মদ সিকদার আহমেদ বাপ্পির সঞ্চালনায় এ সময় ডবলমুরিং থানা যুবদল নেতা নুর হোসেন অপু, সাকিব মো. তাওসিফ, সালাউদ্দিন রুবেলসহ তারেক, রাকিব, তৌহিদ, আজিজ, বাবুল, ফারুক, ফয়সালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি সত্যিই খুব প্রশংসনীয়।

এছাড়াও  বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।