চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এবং এ্যাবের সাবেক সভাপতি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যোগ্য, দক্ষ ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণ করেন না, তারা একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার কারিগর।

এর আগে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

এ সময় সংবর্ধিতরা তাঁদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং চট্টগ্রামের উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

গুণীজন সংবর্ধনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিবাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুপক চন্দ্র দাস, ফখরুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) শহিদুল ইসলাম সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব এমরান হোসেন রাব্বি প্রমুখ।

আরও পড়ুন