চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কুতুবুল আউলিয়া হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে সালানা জলসা বৃহস্পতিবার (৩০ জুলাই,২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাদদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোজাহেরুল হক রফিক কাদেরী। উদ্বোধক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আবছার নয়ন, প্রধান আলোচক ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার ইকবাল হোসেন আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজিম আলী চৌধুরী, মো. আজিজুর রহমান, মো. আজিম তালুকদার, মো. আলমগীর ড্রাইভার, মো. জোনাইদুল আলম চৌধুরী, মাসুদ রানা, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাজনীতিবিদ বাবুল আলম, আশরাফুল হক হারুন, মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল, পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ, হাফেজ মাওলানা মোহাম্মদ রিদোয়ান, ইঞ্জিনিয়ার খায়রুল বশর, ব্যবসায়ী জাকির হোসেন, মো. সেলিম সওদাগর, মো.সাঈদ হোসেন মাসুদ, মো. ইলিয়াস উদ্দিন, তৌহিদুল ইসলাম জব্বার, মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোসলেহ উদ্দীন জাবেদ, মো. মোজাম্মেল হক রাজু, শিক্ষক নুরুল আজিম বাচা ও শিক্ষক রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় আলোচনা, মিলাদ, দোয়া ও ওরশ মোবারক উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে নবী-রাসুল, আহলে বাইত ও আউলিয়ায়ে কিরামের প্রতি মহব্বত, মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে ন্যায়পরায়নতা, সত্যবাদিতার শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।