চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার দুর্জয় সংঘ কর্তৃক আয়োজিত হয় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷ এসময় সংগঠনের পক্ষ হতে নগরীজুড়ে বৃক্ষরোপণ এবং প্রায় ৫০০ টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করে।
গত ২৮শে জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম বন্দর আবাসিক ও তার আসেপাশের এলাকাজুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। আয়োজিত কর্মসূচিতে ছিলো ফুল, ফল ও ঔষধি গাছের সমারোহ।
সংগঠনটির অন্যতম সদস্য সাদ্দাম হোসেন তানিম জানান, প্রতি বছর আমাদের সংগঠনের পক্ষে এমন কর্মসূচী আয়োজিত হয়। সবুজায়নে আমাদের সংগঠন বরাবরই খুবই আন্তরিক অবস্থানে থাকে।
তিনি আরো বলেন, খালি জায়গার পরিমাণ যে হারে কমে যাচ্ছে, সাথে সাথে দালান কোঠার পরিমান বাড়ছে। আমাদের ভবিষ্যৎ আমরাই ঝুঁকিতে ফেলছি। তাই আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং এতে অংশগ্রহণ করতে হবে।
আয়োজিত কর্মসূচিতে ইমাম হোসেন ইমাম, আব্দুল মালেক, রয়েল, মিজান, জাহিদ, মিনার, জুয়েল, হৃদয়, মুরাদ, জেকি, নুরুল হুদা বাবু, ছবির, রনি, তানভীর, হাসান, সজীব, অপু, রাশেদ, রাফি সহ সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।