বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে ৪নং শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেন বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত অমিত সেনগুপ্ত ৪নং শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের পুত্র।সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমগঠিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও পড়ুন