চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৪ জুলাই)দিবাগত রাতে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমির হামজা সওদাগরের বাড়ির মো.জালাল উদ্দিনের ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোর চক্র।
এ বিষয়ে ভুক্তভোগী মো.জালাল উদ্দিন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে আমি ও আমার স্ত্রী কধুরখীল ইউনিয়নে আমার মেয়ের শ্বশুরবাড়িতে যাই। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। রাতে ঘরে ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের
ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন কাপড়চোপড় তছনছ করা হয়েছে।
বোয়ালখালী থানার। অফিসার ইনচার্জ(ওসি)মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।