সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তৃতীয় দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ যোহর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নস্থ চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর নিজ বাসভবন প্রাঙ্গনে তৃতীয় দিনের মতো এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ খতমে কোরআন তেলাওয়াতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও হাফেজবৃন্দ অংশ নেন।
খতমে কোরআন শেষে বোচা গাজী শাহ মসজিদের খতিব মাওলানা আব্দুল কাশেমের পরিচালনায় বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়।
মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।