সাংবাদিক খলিল চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন

চট্টগ্রামের ‘লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক খলিল চৌধুরীর মা আয়েশা খাতুনের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত সোমবার (২২ ডিসেম্বর) বার্ধক্যজনিত কারণে লোহাগাড়া সদরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী, আবু সাঈদ চৌধুরী টিটু, শাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ।

তাঁর মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ।