রাঙ্গুনিয়ায় শীতকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা এলাকায় হিলাগাজী পাড়া জুনিয়র ফুটবল একাদশ কতৃক আয়োজিত শীতকালীন মিনিবা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।

মনিরুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ড্রাইভার, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া মেম্বার, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমদ, বিএনপি নেতা ফজল কাদের ভাণ্ডারী, প্রবাসী বিএনপি নেতা নাজিম উদ্দিন।

গত ৫ ডিসেম্বর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পোমরা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর, প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য শাহজাহান বাদশাহ, বিশেষ অতিথি ছিলেন রুহুল আমিন, জসিম উদ্দিন, আব্দুস সালাম মিস্ত্রি, সভাপতিত্ব করেন মিনহাজ।

৬ ডিসেম্বর সকালে দ্বিতীয় পর্বের খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী আ্‌দুস সালাম, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সিএনজি অটো রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি, সদস্য মো. বাদশা, সভাপতিত্ব করেন সজিব।

টুর্নামেন্টে ৩২টি টীম অংশগ্রহণ করে এবং ফাইনাল খেলায় হামিদুল্লা শাহ ফুটবল একাদশ ২-১ গোলে হাজিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।