বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল মিসকিন শাহ (রঃআঃ) মসজিদ প্রাঙ্গনে রোববার (১ ডিসেম্বর) বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও বি.ইউ.এম. ইমরান চৌধুরীর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে বক্তৃতা করেন করেন উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যক্ষ হোসাইন আহমদ, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক হামিদ উল্লাহ কুতুবী, অধ্যাপক শাহ আলম মজুমদার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, অধ্যাপক মোঃ আবুল আব্বাস, অধ্যাপক মোঃ নোমান, অধ্যাপক রফিকুল আলম হাসানী, উপাধ্যক্ষ মোঃ কায়সার, মোঃ ইব্রাহিম, জাহিদ ইকবাল, রমিজ আহমদ, আবদুল আলীম, মোঃ এহছান নিশান-ই-হেলালী, রবিউল হাসান চৌধুরী, মাসুদ রানা, জিয়াউর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা, বেগম খালেদা জিয়ার সাহস ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বেগম জিয়ার অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে আলোকপাত করেন। আগামীর বাংলাদেশে বেগম জিয়াকে ঐক্যের প্রতীক হিসেবে বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
মসজিদের ইমাম মওলানা আবুল কাসেম কর্তৃক পরিচালিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।