শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হুমাম কাদের চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমামম কাদের চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ার জিয়া নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত শেষে কাদের নগরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন মা ফারহাদ কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মাজার জিয়ারত শেষে নেতাকর্মীরা হুম্মাম কাদের চৌধুরী ও তার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আজ রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। রাঙ্গুনিয়ার সকল শ্রেণীর মানুষ আজ এক কাতারে দাঁড়িয়ে বলেছে— তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আবার চায়। আমাদের ভাগ্য খারাপ, তিনি আজ এই দিনটি দেখতে পারছেন না। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই— যতদিন বেঁচে আছি, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো পথেই চলব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “গতকাল রাতে বিএনপির বেশ কিছু প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে রাঙ্গুনিয়ার পক্ষে আমারও নাম এসেছে। আজ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আমাদের ঐতিহাসিক রাঙ্গুনিয়ায়, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার রয়েছে, সেই মাজার জিয়ারতের মাধ্যমেই আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম।”

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “রাঙ্গুনিয়ায় অনেক নেতা আছেন, আগে আমাদের মধ্যে কিছু মতভেদ ছিল। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে এখন আর কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করব।”

তিনি আরও যোগ করেন, “আমি ভেবেছিলাম তারেক রহমানের সঙ্গে সংসদে যাব, কিন্তু আল্লাহর লিখন ভিন্ন ছিল। আজ আমার সৌভাগ্য হবে— রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সাহেবের পাশাপাশি সংসদে বসার।”

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, আপনাদের কাছে একটা দায়িত্ব দিলাম রাঙ্গুনিয়ার যতগুলো মানুষ আছে তাদের কাছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ হতে, তারেক রহমানের পক্ষ হতে সালাম পৌঁছে দিবেন।
সভায় হুমাম কাদের চৌধুরী মা ফরহাদ চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার,, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী,পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, ভিপি আনছুর উদ্দিন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন