আনোয়ারায় উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে জব্দকৃত মালামাল ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম বিএসটিআইয়ের যৌথ অভিযানে জব্দকৃত মালামাল ধ্বংসকরণ কর্মসূচি ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) পালিত হয়েছে।

চট্টগ্রাম বিএসটিআই সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই আনোয়ারার কালা বিবির দিঘিস্থ মা মার্কেটের এরিকো ফুড এন্ড বেভারেজ নামের এক প্রতিষ্ঠানকে বৈধ সিএম সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক পণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল মালামাল (আনুমানিক ৩৩ হাজার পিস আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক (লিচি ড্রিংক) জব্দসহ কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

এর প্রেক্ষিতে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকের নমুনা রসায়ন পরীক্ষাগার, বিএসটিআই, ঢাকা-এ প্রেরণ করা হলে সংশ্লিষ্ট বিডিএস এ অকৃতকার্য হয়।

এর ফলে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) উক্ত জব্দকৃত মালামাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধ্বংস করা হয়।

এ কার্যক্রম পরিচালনার জন্য বিএসটিআই, চট্টগ্রাম কর্তৃক গঠিত কমিটির আহবায়ক হিসেবে ছিলেন সহকারী পরিচালক (সিএম) শিমু বিশ্বাস, সদস্য সচিব হিসেবে প্রকৌ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সদস্য হিসেবে প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন