স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগমের দোহাজারী পৌরসভা পরিদর্শন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় তিনি দোহাজারী পৌরসভা কার্যালয়ে এসে পৌঁছান। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম দোহাজারী পৌরসভার গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পৌরসভার প্রতিটি বিভাগ ও শাখা প্রধানদের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, কর আদায়কারী তপন কুমার শর্মা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, কনজারভেন্সি সুপার ভাইজার জমির উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।