৩১ দফার আলোকে পরিচালিত হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে: আবু সুফিয়ান  

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের একটি পরীক্ষিত ও গণমানুষের দল। তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনা করেছে বিএনপি। বিএনপির হাত ধরে বাংলাদেশের বহু উন্নয়ন হয়েছে। আগামী দিনেও ক্ষমতায় এলে বিএনপি দেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করবে। মিথ্যা প্রতিশ্রুতি নয় জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে আমরা সচেষ্ট থাকবো। রাষ্ট্র গঠনে আমাদের নেতা তারেক রহমান ৩১দফার প্রস্তাবনা দিয়েছেন। ৩১দফার আলোকে পরিচালিত হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোড এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত “মতবিনিময়সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের উপহার দিয়েছেন, বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন করেছেন। প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে দলের আদর্শ ও নীতিকে ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়া। দলীয় বাকি কাজ সম্পূর্ণ করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলমান, গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। গণতন্ত্র পুন:রুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের অনেক আত্মত্যাগ রয়েছে। উন্নয়নের প্রতীক ধানের শীষ। গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনেও বিএনপির হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. এ হামিদ, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের একাংশের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, ইডেন ক্লাবের সাবেক সভাপতি মো. শাহাজাহান। বক্তব্য রাখেন মো. হায়দার, ইডেন ক্লাবের সভাপতি মো. সোহেল, বিএনপি নেতা ফরিদুল হক লিটন, জমির উদ্দিন বাবলু, মো. হাসান, তোফাজ্জল হোসেন মনি, মো. এখতিয়ার, আব্দুল করিম দুলাল, ইদ্রিস কন্ট্রাকটর, আব্দুল নবী প্রমুখ।

আরও পড়ুন