ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন স্যার আশুতোষ সরকারি কলেজ।
মঙ্গলবার (১৪অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক পরিষদ,স্যার আশুতোষ সরকারি কলেজের
সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিট সভাপতি স্যার আশুতোষ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীন, সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ন-সম্পাদক রানা দাশ, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী।
দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন,সোমবার ১৩ অক্টোবর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুর করে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এই ন্যক্কারজনক ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।