খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে: দিদারুল আলম 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা শাখার সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল আলম বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। তাই ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করা উচিত।

ফটিকছড়ি জুলাই ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২৫ইং–এর সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকরী সদস্য মোহাম্মদ রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি জামশেদুল আলম সিদ্দিকী। এসময় উপস্হিত ছিলেন তরুন সংগঠক ও ক্রীড়াবিদ জামশেম।

উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ফটিকছড়ি লিজেন্ড একাদশ জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে খেলার পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।