লোহাগাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে খুনের হুমকির অভিযোগ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মোরশেদ আলম (৫১) নামে এক বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষককে মারধর ও খুন জখমের হুমকির অভিযোগ ওঠেছে।

ভুক্তভোগী শিক্ষক উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলী পাড়া এলাকার কবির আহমদের ছেলে।

অভিযুক্তরা একই এলাকার মনোয়ারা বেগম ও শারমিন আক্তার।

এ বিষয়ে ভুক্তভোগী লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী মোরশেদ আলমের বাড়ির চলাচল পথ জোর পূর্বক দেওয়াল দিয়ে বন্ধ করে দেয়। ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে মোরশেদকে মারধর, গুম, খুন জখমের হুমকি দেয়।

ভুক্তভোগীকে বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগাজ করে আসছে। লোকজন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবগত করে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসা করার জন্য চেষ্টা করেও কোন লাভ হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত মনোয়ারা বেগম ও শারমিন আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

লোহাগাড়া থানার অফিসরা ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন, মোরশেদ আলম নামে এক ব্যক্তি সাধারন ডায়েরি করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন