চট্টগ্রামের হাটহাজারীতে মাছুয়াঘোনা উদয়ন সংঘের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্নতে খৎনা, নাক, কান ছেদনসহ সর্বসাধারণকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সেবা নিতে আসা রোগীরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সফলতা কামনা করেন এবং সামনে আরো সমাজের সর্বসাধারণের জন্য ভালো কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন ডাঃ হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ আজিজ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো:সামির, কোষাধ্যক্ষ হাসান বাবু, ইমতিয়াজ, মো: মুবিন, আলাউদ্দীন, সৈয়দ মহিম,শাহাদাত হো: রোহান,শাহাদাৎ হো: রাসেল, সি: কার্যকরী সদস্য মাহাবুবুল আলম, মোঃ আব্দুল হালিম, সদস্য সাইমন,ফয়েজ উল্লাহসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সার্বিক সহযোগীতায় ছিলেন শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন এবং নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন।