ফটিকছড়িতে ২১ টাকার ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ব্যাচ-২১ দ্বারা পরিচালিত অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন “২১ টাকার ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান এবং ক্যারিয়ারভিত্তিক সেমিনার “Design Your Future” বুধবার (১ অক্টোবর) কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফাউন্ডেশনের পূর্ণ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরজীর বিভাগের চেয়ারম্যান (ইনচার্জ) মুহাম্মদ আজিম উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফায়েড অ্যাসেসর মোঃ আব্দুল বাতেন,
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রক্টর ও সহকারী অধ্যাপক এস এম ওসমান গনি, ডা. মোঃ গালিব হাসান, মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির লেকচারার মোঃ ইমরান চৌধুরী।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।

আয়োজকরা জানান, “শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গাইডলাইন প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠান সফল করার জন্য অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন