দোহাজারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আহমদুর রহমান’র ৫৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির সভাপতি মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন সুমন।

জ্যেষ্ঠ শিক্ষক হাসান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়টির অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক স্বপন বড়ুয়া, আহমদুর রহমানের দৌহিত্র এসএম রহিম উদ্দিন রহমান, এম. জয়নাল আবেদীন জনি, এসএম কাউসার আলম, এড. এসএম সোহেল রানা খোকন, সাংবাদিক জাবের বিন রহমান আরজু।

স্মৃতি চারণমুলক বক্তব্য রাখেন ৮ম শ্রেণির শিক্ষার্থী এসএম জাহেদুল ইসলাম জিহাদ ও শাহরিয়াতুল ইসলাম তামান্না। দোয়া মোনাজাত পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আবু ছাদেক মো. মহসীন আজাদী।

বক্তারা বলেন, মরহুম আহমুদুর রহমান এই প্রতিষ্ঠান করায় দোহাজারীসহ আশপাশের হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করে শতশত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদসহ প্রতিষ্ঠিত ব্যক্তিগণ দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ অবদান রাখছেন।

পরে মরহুম আহমুদুর রহমানের কবরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক বিকাশ কান্তি দাশ, সনাতন নাথ, জিল্লুর রহমান মো. আলমগীর, মাধবী লতা দাশ, ভানুশ্রী ঘোষ, আমিনুল ইসলাম, নাছির উদ্দীন, আব্দুল নুর, পম্পী মজুমদার, জহির উদ্দিন, সুব্রত মজুমদার, লুৎফুন্নাহার আরজু, শামিমা আক্তার সহ আহমদুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা।