আনোয়ারায় আধুনিক মানের রেস্টুরেন্ট ইকো ডাইন মাল্টি কুইজিন এর শুভ উদ্বোধন

দেশের প্রথম নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল এ্যাপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে চায়না ইকোনোমিক জোনের গেইটে আধুনিক মানের রেস্টুরেন্ট ” ইকো ডাইন মাল্টি কুইজিন” রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার বৈরাগ চায়না ইকোনোমিক জোন রোডে নিরিবিলি পরিবেশে এটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী শহিদুল ইসলাম রুবেলসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা।

ইকো ডাইন মাল্টি কুইজিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ বলেন, আনোয়ারায় আগত পর্যটক ও অতিথিদের সেবার উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রতিষ্টান কাজ করবে।

অপর স্বাত্বাধিকারী শহিদুল ইসলাম রুবেল বলেন, ‘নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে ‘বাংলা, চাইনিজ, ইন্ডিয়ানসহ নানা স্বাদের খাবার এবং ভোজন রসিকদের চাহিদা পূরণে আমরা অঙ্গিকার বদ্ধ।অত্যাধুনিক সাজে সজ্জিত এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে দেশি-বিদেশি খাবারের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ফাস্টফুড ও ডিনারের সুব্যবস্থা রয়েছে। গ্রাহকদের জন্য সার্বক্ষণিক পার্কিংয়ের সুবিধা রয়েছে আমাদের। এখানে থাকছে পার্টি সেন্টারও।’

তিনি আরও বলেন, সেরা মানের খাবার পরিবেশনের পাশাপাশি ভিআইপি কনফারেন্স রুম। খাবারের মান ও পরিবেশ বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সরবরাহে রয়েছে একঝাঁক তরুণ কর্মী। গ্রাহকের চাহিদা অনুযায়ী পার্সেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।