লোহাগাড়ায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে নামাজ পড়ে পুরস্কার পেলেন ২০ তরুণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার  পদুয়ায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ২০ তরুণ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া পশ্চিম বাগমুয়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

টানা ৪০ দিনব্যাপী নামাজ পড়ে ১ম পুরষ্কার লাভ করেন মোহাম্মদ আব্দুল্লাহ (বাইসাইকেল), ২য় পুরষ্কার মোহাম্মদ সোহাইল (১৬ ইঞ্চি রিচার্জেবল ফ্যান), ৩য় পুরষ্কার কুতুবউদ্দিন (বৈদ্যুতিক হিটার) লাভ করেন।

এছাড়া ৪র্থ – ৫০ তম অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সম্মাননা হিসেবে শিক্ষাসামগ্রী দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
IBWF লোহাগড়া উপজেলা শাখার সহ-সেক্রেটারী
নুরুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথি হাফেজ রফিক আহমদ নূরী ও রশিদ সওদাগর প্রমুখ।

এ সময় তরুণ সংঘের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন