লামায় হাইস, নোহা, কার ও ট্যুরিস্ট বোলারু জীপ মালিক সমিতি অফিস উদ্বোধন

বান্দরবানের  লামা উপজেলা হাইস, নোহা, কার ও ট্যুরিস্ট বোলারু জীপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাল ফিতা কেটে কার্যালয়ের  শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আব্দুর রব, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, সাইফুদ্দিন, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহীম প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিউল আজম। এর আগে গত আগস্ট/২৪ এ প্রস্তাবিত লামা উপজেলা হাইস, নোহা, কার ও ট্যুরিস্ট বোলারু জীপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।

রহমত উল্লাহকে কমিটির সভাপতি ও মোঃ কাজী ফিরোজকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি কামাল হোসেন, সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, ব্যবস্থাপনা সদস্য মোঃ জাহিদ হোসেন।