লোহাগাড়ায় আধুনগরে বিএনপির মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে ইউনিয়নের বড়ুয়াপাড়া স্টেশনে ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশারাফ মিয়া মন্টুর সভাপতিত্বে ও আধুনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেনের সঞ্চলনায় মিলনমেলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা দলের যুগ্ম আহবায়ক ও আধুনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক ইমামুল আবেদীন চৌধুরী রিপন।

এ মিলনমেলায় প্রধান বক্তা ছিলেন আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফরিদুল আমল মেম্বার।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদুর রহমান, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর সোবহান সওদাগর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্চাসেবক দলের সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন জমির, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদলের সিনিয়র নেতা করিম, মুরশেদ, নাছির, শুক্কুর সেচ্চাসেবক দল নেতা মোহাম্মদ ইকবাল, আব্দুল আজিজ আরাফাত, ওয়ার্ড বিএনপি নেতা মাস্টার সুরেশ বড়ুয়া ও ইমতিয়াজ মাহমুদ প্রমুখ।