“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) যুব র্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়।
সকালে বর্ণাঢ্য যুব র্যালী উপজেলা গেইট থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।
আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারি মৎস্য কর্মকর্তা মাকছুদ আহমেদ, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজ আহমেদ, প্রশিক্ষণ প্রাপ্ত যুবক মোহাম্মদ ফয়সাল, রওশন আরা বেগম প্রমুখ।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন যুবক ও যুবতীদের মধ্যে ১৩ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক ও সার্টিফিকেট বিতরন করা হয়।