চুয়েটে “আউটকাম বেইজড এডুকেশন” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন-১” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট (মঙ্গলবার)  বিকাল ০৪.০০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত ট্রেইনিং-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে কী-নোট স্পীকার ছিলেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।

ট্রেইনিং-এ স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।

এতে সঞ্চালনা করেন আইকিউএসি’ও সেকশন অফিসার মো: ইমরান হোসেন।